ওসি’র ৮ বছরের কারাদণ্ড
খোলাডেক্স :
নুসরাত হত্যা মামলায় ওসি মোয়াজ্জেম হোসেকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ৮ বছরের কারাদণ্ড ও ১৫লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে সাইবার অপরাধ ট্রাইবুনাল।
এর আগে গত ২০ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন। এ মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
খোলাডাক / এফএন






কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম