পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’ দুই ছাত্রলীগ কর্মী নিহত
![]()
খোলাডেক্স : পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ সাতক্ষীরায় সাইফুল ও দীপ নামে দুই যুবক নিহত হয়েছে।এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। পুলিশের দাবি তারা ছিনতাইকারী ছিল।
শনিবার (৩০ নভেম্বর) ভোররাতে সাতক্ষীরা বাইপাস সড়কের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, শহর থেকে তাদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় বিকাশ এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তারা দুইজন বৃহস্পতিবার ডিবি পুলিশের হাতে আটক হয়। এরপর কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার ভোররাতে তাদের নিয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে গেলে তাদের সহযোগীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এসময় গোলাগুলির মাঝখানে পড়ে সাইফুল ও দীপ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে সেখান থেকে তাদের দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু, একটি নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
খোলাডাক / এসএস






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস