কমলনগরের মেঘনায় নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু
![]()
কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (১৫) ডিসেম্বর) রাতে মতিরহাটের দক্ষিণে মেঘনা নদীর বাতিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান কমলনগর উপজেলার মধ্যচর মার্টিন গ্রামের মো. ইউছুফের ছেলে।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, রাতে মাছে ধরে চার জেলে ঘাটে ফিরছিলেন। পথে বাতিরঘাট এলাকায় পৌঁছলে নদীতে পড়ে থাকা একটি নারিকেল গাছের সঙ্গে জেলেদের ইঞ্জিন চালিত নৌকা জোরে ধাক্কা লাগে। এ সময় দুই জেলে নদীতে ছিঁটকে পড়েন। এদের মধ্যে একজন সাঁতরে কূলে উঠতে পারলেও ইমরান ডুবে মারা যান।
পরে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে বলেও জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমগীর।
খোলাডাক/আশরাফ






রামগতিতে তিন’শ মিটার বাঁধে রক্ষা পেল ত্রিশ হাজার বসতি, স্লুইসগেট
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
প্রকাশ্যে পাউবির জায়গা দখল, সংবাদ করতে মানা
মেঘনার ভাঙন রোধে কাজে স্বচ্ছতা কতটুকু..!
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত
সোনার ফসলের সম্পদ হবে জেগে উঠা চর কাঁকড়া
লক্ষ্মীপুরে দখলের কবলে দাপুটে জারিরদোনা খাল অস্তিত্ব হারাচ্ছে
বিশ্বের ১০০ জলবায়ু যোদ্ধার তালিকায় রফিকুল মন্টু
মেঘনার ভাঙন রোধে ঠিকাদারদের হ য ব র ল কান্ড