মা ও ছেলের লাশ বিছানায়, বাবা ঝুলছিল ফ্যানে
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মা ও ছেলের লাশ বিছানার ওপর আর বাবার লাশ পাওয়া যায় ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায়।
আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ওই ফ্ল্যাটে বায়েজিদ নামের এক ব্যক্তি তার স্ত্রী ও কলেজে পড়ুয়া ছেলে নিয়ে থাকতেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ওই বাসায় যাই আমরা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির নাম বায়েজিদ ও নারীর নাম অঞ্জনা। ছেলেটির নাম এখনো জানা যায়নি। কলেজে পড়ত।
ওসি আরও বলেন, ওই নারী ও ছেলের লাশ বিছানার ওপরে পাওয়া গেছে। বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। সিআইডি ক্রাইমকে খবর দেওয়া হয়েছে।






আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী