মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সারাদেশ » টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত
![]()
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় ট্রাকচাপায় মোঃ সাইদুল ইসলাম নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে আটায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটায় মহাসড়কে দায়িত্ব পালনকালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টাঙ্গাইলেরর অতিরিক্ত এসপি মোঃ শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে উক্ত ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
খোলাডাক / আপ





উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল