শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সারাদেশ » রামগতির মেঘনায় আটক ৬ জলদস্যু কারাগারে
প্রথম পাতা » সারাদেশ » রামগতির মেঘনায় আটক ৬ জলদস্যু কারাগারে
৬২২ বার পঠিত
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতির মেঘনায় আটক ৬ জলদস্যু কারাগারে

---

রামগতি ( লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জেলে নৌকাতে ডাকাতি করার সময় আটক ৬ জলদস্যুকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন আবদুল্লাহর চরের অদুরে মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলেরা।

এসময় জলদ্যুদের কাছ থেকে ১টি ধারালো ছেনি, ২টি দা ও ২টি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত জেলে মো. ছিদ্দিক ও মো. রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক জলদস্যুরা হলেন, ভোলা জেলার দৌলতখাঁন উপজেলার চর খলিফা এলাকার আবদুর রবের ছেলে মো. কালাম (৩২), বোরহানউদ্দিন উপজেলার ফুলকাছিয়া এলাকার কাঞ্চন বেপারীর ছেলে মো. খোরশেদ আলম(৩০), চেয়ারম্যান বাজার এলাকার মঞ্জুর পাটোয়ারীর ছেলে মো. জিসান (২৮), নোয়াখালীর সুবর্নচরউপজেলার জাহাজমারা এলাকার তাজল কবিরাজের ছেলে আশরাফ উদ্দিন বেলাল (৩৫), চরবাটা এলাকার আলী হোসেনের ছেলে মো. মাহফুজুল হক (৪৫) ও কমলনগর উপজেলার চর কালকিনি এলাকার আবদুল জলিলের ছেলে মো.কামাল(৪৫)।

আলেকজান্ডার সেন্টার খাল মাছ ঘাটের আড়তদার মো. বাবুল জানান, রাতে তার আড়তের একটি মাছ ধরার নৌকা নিয়ে ৮ জেলেসহ ছিদ্দিক মাঝি চর আবদুল্লাহর অদুরে মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এসময় একটি নৌকা নিয়ে ৬ জলদস্যু ওই মাছ ধরার নৌকায় হামলা চালিয়ে ছিদ্দিক ও মো. রুবেলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাদের চিৎকারে আশ-পাশে জেলেরা এগিয়ে এসে ৬ জলদস্যুকে আটক করে পুলিশে দেয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, এঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোলাডাক / এসএস



এ পাতার আরও খবর

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ- উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা