শিরোনাম:
ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | সারাদেশ » লক্ষ্মীপুরে ব্যাংক ডাকাতিতে গ্রেফতার খোরশেদ
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | সারাদেশ » লক্ষ্মীপুরে ব্যাংক ডাকাতিতে গ্রেফতার খোরশেদ
৭৯৫ বার পঠিত
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে ব্যাংক ডাকাতিতে গ্রেফতার খোরশেদ

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জনতা ব্যাংকে ডাকাতি মামলার আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার খোরশেদ উপজেলার কাজিরখীল গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অস্ত্র ও দুটি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। শনিবার রাতে কাজিরখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৭ সালের ৭ এপ্রিল রাতে রামগঞ্জ জনতা ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ভল্টে থাকা ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুটে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মান্নান ও খোরশেদসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে খোরশেদ ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার কাছ থেকে লুটে নেয়া ব্যাংকের টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারের দেড় বছর পর জামিনে বের হয়ে খোরশেদ পলাতক ছিল। এ মামলায় চার্জশিটভুক্ত আরও সাত আসামি রয়েছেন। খোরশেদ ছাড়াও আরও দুজন কারাগারে। বাকিরা পলাতক। মামলাটি আদালতে বিচারাধীন।

রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী বলেন, জামিনে বের হয়ে খোরশেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোলাডাক / আনু



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা