শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ জয়ী ইমনকে নোয়াখালীতে সংবর্ধনা
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ জয়ী ইমনকে নোয়াখালীতে সংবর্ধনা
৭২৬ বার পঠিত
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ জয়ী ইমনকে নোয়াখালীতে সংবর্ধনা

---

নোয়াখালী প্রতিনিধি : বিশ্বকাপ জয়ী যুবা টাইগার ইমনকে গন সংবর্ধনায় ভূর্ষিত করা হয়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপ শিরোপা জয় করে দেশে ফেরা টাইগাররা ভাসছে ভালোবাসার জোয়ারে। দেশের ক্রীড়াঙ্গণে যেকোনো ধরনের ইভেন্টে এটি সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের।

গত ৯ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় যুবা টাইগাররা। সেদিন পায়ে চোট পেয়ে দলীয় ২৩ রানে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন। পরে দলের প্রয়োজনে আবারও মাঠে নেমে সর্বোচ্চ ৪৭ রান করেন এই যুবা টাইগার।

পারভেজ হোসেন ইমনের জন্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাজয়ী এই যুবা টাইগারকে গণসংবর্ধনা দিতে বিশাল আয়োজন করে তার এলাকাবাসী।

আজ রোববার জন্মস্থান ছয়ানী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। নিজ গ্রামে এসে সকলের ভালোবাসায় সিক্ত হন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সকলের কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আরো ভালো কিছু অর্জন করতে পারি।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছয়ানীর সর্বস্তরের জনগণ।

খোলাডাক / এনএন



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা