লক্ষ্মীপুরে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের চাপায় ফাহিমা আক্তার (১০) নামে স্কুল ছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
নিহত ফাহিমা আক্তার উপজেলার সোনাপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
নিহতের বাবা জসিম জানান,স্কুলে যাওয়ার পথে রাস্তার পারাপারে হঠাৎ দ্রুত গতিতে আসা ট্রাকের চাপায় তার মেয়ে আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রীর মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও ঘাতক গাড়িটি আটক করা হয়।
খোলাডাক / এনএন






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল