শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিতে অস্থির পরিস্থিতি
প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিতে অস্থির পরিস্থিতি
৬৬৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লিতে অস্থির পরিস্থিতি

---

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সংঘর্ষে উত্তর-পূর্ব দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। আহত দুই শতাধিকেরও বেশি। টানা ৪দিন ধরে চলতে থাকা সংঘর্ষের ঘটনায় বুধবার সন্ধ্যা থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয় দিল্লির ভজনপুরা, মৌজপুর, কারাওয়ালনগরে। যেকোন মূহুর্তে ফের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, দিল্লির সহিংসতাকে মুসলিম সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছেন। দিল্লির এমন পরিস্থিতিতে ভয়াবহ আতঙ্কে রয়েছেন সংখ্যালঘু মুসলিমরা।

গত কয়েকদিনের ভয়াবহ সহিংসতায় সংখ্যালঘু মুসলিমনদের বহু ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে আগুনে। বাদ যায়নি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদগুলোও। এক মসজিদে আগুন লাগিয়ে তার মিনারে গেরুয়া পতাকা উত্তোলন করেছে চরমপন্থি হিন্দুরা।

এ ঘটনায় অনেকেই ভয়ে বিভিন্ন যায়গায় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে মুর্শিদাবাদের নওদার ১১ জন বাসিন্দাকে উদ্ধার করেছেন দেশটির কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লির গন্ডা নামে একটা জায়গায় হিংসার জেরে আটকে পড়েছিলেন নওদার ১১ জন। সহিংসতার জেরে টানা ৩ দিন না খেয়ে ছিলেন তারা। খবর পেয়েই তাদের উদ্ধারে উদ্যোগী হন মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এরপর পুলিশ দিয়ে ওই ১১ জনকে উদ্ধার করে। তারপর রাতের ট্রেনে তাদেরকে কলকাতা পাঠিয়ে দেওয়া হয়।

অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শান্তি ফেরানোর আহবান জানিয়ে তিনি বলেন, এই হিংসা থেকে হিন্দু বা মুসলমান, কারওই কোনও ফায়দা হবে না। কেজরিওয়াল বলেন, ‘দিল্লির কাছে এখন দু’টো অপশন রয়েছে। হয় মানুষ একজোট হয়ে পরিস্থিতির উন্নতি ঘটাতে সাহায্য করুক। অথবা একে অপরকে আঘাত করে হত্যা করুক।’

তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করার আহবান জানালেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্য‌ন্ত তাতে সম্মত হয়নি। কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি অমিত শাহকে আক্রমণ করে বলেন, এই হিংসার দায় নিয়ে পদত্যাগ করুন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকেও আক্রমণ করেন তিনি।

খোলাডাক / এসএসবি



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা