কমলনগরে ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেনকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম হাজী সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুল ইসলাম দোলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন স্বাক্ষরিত কমিটি থেকে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (৯ মার্চ) ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হলেন কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফসার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহেল আনোয়ার, মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার। সহ-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, নিজাম উদ্দিন। কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন।
কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইউপি চেয়ারম্যান মো. সাইফ উল্লাহ, আবুল খায়ের, ইউছুফ আলী মিয়া, হাজী হারুনুর রশিদ, মাওলানা খালেদ সাইফ উল্লাহ,
আহসান উল্ল্যা হিরন, ক্রীড়া সংগঠক মো. ইসমাইল, মোহাম্মদ উল্লাহ ও কমলনগর উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সীকে সম্মানিত সদস্য করা হয়েছে।
খোলাডাক / এনএটি






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল