সোমবার, ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » » সাংবাদিক নির্যাতন: ৩ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
সাংবাদিক নির্যাতন: ৩ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
![]()
কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ৩ সহকারী কমিশনার মো. নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত এই সহকারী কমিশনারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান তিনজনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব নাজিম উদ্দিনের নেতৃত্বে এই ৩ সহকারী কমিশনার শুক্রবার মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে জোর করে ধরে এনে নির্যাতন করে মাদকদ্রব্য রাখার মিথ্যে অভিযোগে এক বছরের সাজা দিয়ে জেলে পাঠান। পরে রোববার জামিনে মুক্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
খোলাডাক / এসএ





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস