নায়ক হেলাল খানের পরিবার করোনায় আক্রান্ত
বিশেষ সংবাদ : ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক হেলাল খানের বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও এ ভাইরাসে আক্রান্ত হন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হেলাল খান নিজেই।
এক ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান লিখেছেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’
জানা গেছে, হেলাল খান বর্তমানে চিকিৎসাধীন বাবার পাশে আমেরিকায় অবস্থান করছেন।
অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন হেলাল খান। তার আলোচিত ছবিগুলোর মধ্যে আছে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি প্রভৃতি।
খোলাডাক / আলাপ






খিদের জ্বালায় দেহ বিক্রি করছে চিকিৎসক
একের পর এক হিজবুল্লাহর আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা (ভিডিও)
বাংলাদেশি জায়েদ’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
৫১ শতাংশ শিশু’র বিয়ে হয় বাংলাদেশে দাবি করেন ইউনিসেফ
বিশ্বকে তাক লাগালেন রাজ্জাক
মেসিরা আসছে বাংলাদেশে
কাতার বিশ্বকাপে দামি মডেল গানিম আল মুফতাহ্
বিদেশী বউ ঘরে তুলে সুখি-অসুখি দম্পতি যারা
রেমিট্যান্স যোদ্ধা কামাল মেম্বারদের স্বপ্ন কফিনে-ই থেকে যায়
রাস্তার ছেলে থেকে ‘লৌহমানব’ পুতিন