শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » » লক্ষ্মীপুরে ১৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত
লক্ষ্মীপুরে ১৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, চট্টগ্রামের বিআইটিডিআইতে লক্ষ্মীপুরের ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৩ জন ও সদর উপজেলায় ১ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। এরআগে ঢাকা ফেরত রামগঞ্জের এক ট্রাক চালক ও নারায়ণগঞ্জ থেকে তাবলীগ ফেরত রামগতিতে এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। রামগঞ্জের ওই ট্রাক চালকের বাড়িতেই বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। কিন্তু লক্ষ্মীপুরের হাট-বাজারগুলোতে জনগণের ভীড় লেগেই থাকে। এরমধ্যে নারায়ণগঞ্জ থেকে গত ও চলতি সপ্তাহে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে এসেছে।
খোলাডাক / আমু/ডেস্ক





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস