শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » » করোনায় যুবক এবং তরুনরাই বেশি আক্রান্ত
প্রথম পাতা » » করোনায় যুবক এবং তরুনরাই বেশি আক্রান্ত
৬২৯ বার পঠিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় যুবক এবং তরুনরাই বেশি আক্রান্ত

---

বিশেষ ডেক্স : বরিশালের ৬ জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের ৬৭ ভাগই তরুণ ও যুবক। গড় বয়স বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের কোথাও নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ ছাড়া স্বস্তির খবর হচ্ছে রোববার পর্যন্ত ৬ জেলায় মোট ১২ জনকে করোনা থেকে মুক্তির সনদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বরিশালে রোববার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জন। জেলাওয়ারি হিসাবে বরিশালে ৩৬, পটুয়াখালীতে ২০, ভোলায় ২, পিরোজপুরে ৭, বরগুনায় ৩০ এবং ঝালকাঠিতে ৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, রোববারের আগে ২৪ ঘণ্টায় ৬ জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, জেলায় শনিবারের পর আর কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এর আগে যে ৩৬ জন করোনা রোগী ছিল শুধু তারাই চিকিৎসাধীন রয়েছে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ বলেন, রোববারের পূববর্তী ২৪ ঘণ্টায় কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ৯২ জন সন্দেহভাজন করোনা রোগীর ড্রপলেট টেস্ট করা হয়েছে। সুসংবাদ হচ্ছে এদের কারও শরীরে করোনা ধরা পড়েনি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার জানান, করোনা শনাক্ত না হওয়ার পাশাপাশি একের পর এক করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার বিষয়টি আশার আলো দেখাচ্ছে আমাদের। ১২ এপ্রিল বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে রোববার পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট ১২ জন অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে। বরগুনায় দু’জনের প্রথমবারের ফলোআপ টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছে। আশা করছি যে দ্বিতীয়বার টেস্টেও রেজাল্ট নেগেটিভ আসবে। এ ছাড়া এই বিভাগে করোনায় আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু ঘটেছে। এদিকে বরিশালে করোনা আক্রান্ত রোগীদের বয়স নিয়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৬৭ ভাগই তরুণ এবং যুবক। তুলনামূলকভাবে শিশু, বৃদ্ধ এবং নারীরা করোনায় কম আক্রান্ত হচ্ছেন। বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় আক্রান্ত হওয়া ৬১ জনের ওপর এই জরিপ চালানো হয়।

জরিপে দেখা যায়, মোট আক্রান্তের মধ্যে ১৯ দশমিক ১৯ জন নারী। এদের সংখ্যা ১১ জন। এ ছাড়া ৬ মাস, ৯ বছর এবং ১০ বছরের শিশু রয়েছে ৩ জন। ৭ জন রয়েছেন যাদের বয়স ৫৬-৭০। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিতকরণ অনুযায়ী তরুণদের বয়স যেখানে ধরা হয় ১৮-৩০ সেখানে বরিশাল বিভাগে এই বয়সের করোনা আক্রান্তের সংখ্যা ২৭ জন। বাকি আক্রান্তের মধ্যে ৩১-৪৫ বছরের ১৪ জন এবং ৪৬-৫৫ বছরের ১০ জন।

জানতে চাইলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এর দুটি কারণ হতে পারে। আমরা জানি যে, এ পর্যন্ত বহুবার ধরন পাল্টেছে নভেল করোনাভাইরাস। প্রকৃতি পরিবর্তনের রূপ হিসেবে হয়তো বাংলাদেশে তরুণ এবং যুবকরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। আরেকটা কারণ হতে পারে, আমাদের দেশে অধিকাংশ তরুণ-যুবকের মধ্যে লকডাউন না মানার প্রবণতা বেশি। তরুণ এবং যুবক শ্রেণিকে ঘরে আটকে রাখা সত্যিকার অর্থেই কঠিন। লকডাউনকে তারা কিছুই মনে করে না। প্রায় সব জেলা শহরের অলি-গলিতেই ঘর থেকে বের হয়ে ভিড় জমায় তরুণ-যুবকরা। এ কারণেও এখানে তরুণ এবং যুবকদের মধ্যে করোনার সংক্রমণ বেশি হতে পারে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার বলেন, শুধু ৬১ জনই নয়, বরিশাল বিভাগে রোববার পর্যন্ত আক্রান্ত ১০১ জনের তথ্যচিত্র বিশ্লেষণ করে দেখেছি আমরা। তাতেও একই ফলাফল মিলছে।

খোলাডাক/ এনএন



এ পাতার আরও খবর

গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য  ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয় শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা