শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » শেখ হাসিনার সঙ্গে কথা বলে মোদির টুইট
প্রথম পাতা » আন্তর্জাতিক » শেখ হাসিনার সঙ্গে কথা বলে মোদির টুইট
৯৬৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার সঙ্গে কথা বলে মোদির টুইট

 ---

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আলাপের পরপরই তা নিশ্চিত করে কী কথা হয়েছে, মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

নিজের টুইটে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি, তাকে এবং তার দেশের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে। এছাড়া আমরা করোনাভাইরাস পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত-বাংলাদেশ উভয়ের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকারেই চলবে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন প্রতিবেশী দুই নেতা।

পরে করোনা ভাইরাস মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা-দিল্লি, সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিম।

প্রেসসচিব বলেন, করোনা ভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধ এবং এ মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থ্যা বলছে পরিস্থিতি দীর্ঘমেয়াদী হতে পারে। সুতরাং এ অঞ্চলের সব দেশ এক হয়ে এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হবে।

মহামারি মোকাবিলায় উভয় দেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন দুই নেতা এবং একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন তারা।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা