শুক্রবার, ১ মে ২০২০
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » কমলনগরে নিহত দুই কর্মীর পরিবারকে তারেক রহমানের উপহার
কমলনগরে নিহত দুই কর্মীর পরিবারকে তারেক রহমানের উপহার
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ফেরদাউস ও মো.আরিফের পরিবারের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহার (নগদ) টাকা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।
শুক্রবার (১ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ও রামগতি উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু সায়েম মো.শাহিন ওই দুই পরিবারের কাছে তারেক রহমানের দেওয়া উপহার পৌঁছে দেন।
![]()
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.ফখরুল ইসলাম, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন সেলিম, যুগ্ম আহ্বায়ক ডা. মো.আবু নুর সোহাগ, মো.জামাল উদ্দিন, ছাত্রদল নেতা মো. শরীফুর রহমান, মো. ইসমাঈল হোসেন ও জামাল উদ্দিন প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আবু সায়েম মো.শাহিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু নিহত ওই দুই পরিবারের জন্য উপহার দিয়েছেন। দলের জন্য জীবন দেওয়া ওই কর্মীর পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দলের সহায়তা সব সময় থাকবে বলে জানান তিনি।
খোলাডাক/ডেস্ক/এনএস





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম