মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন নোয়াখালীর ফারজানা
![]()
করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জিবনযাপন ব্যহত হচ্ছে। বাড়ি ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। এই পরিস্থিতিতে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ফারজানা তাহের।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
করোনার কারণে বিপদে পড়ায় ১০ জন ভাড়াটিয়ার গত মার্চ থেকে মে মাস পর্যন্ত ভাড়া মওকুফ করেছেন ফারজানা তাহের। এই সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে আগামীতেও ভাড়া নেবেন না তিনি।
নিজের এক ফেসবুকে পোস্টে ফারজানা তাহের লিখেন, আমি স্বেচ্ছায় গত মার্চ, এপ্রিল, মে তিন মাসের বাসাভাড়া মওকুফ করলাম। মহান হওয়ার জন্য এই স্ট্যাটাস নয়, ফ্রেন্ডলিস্টে যদি এমন কেউ থাকেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাড়াটিয়াদের এই সাহায্যটুকু যেন করেন।
এ বিষয়ে ফারজানা তাহের বলেন, করোনার কারণে অনেকের আয়-রোজগার নেই। এজন্য তিন মাস ভাড়া নিচ্ছি না। পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সামনে দিনগুলোতেও ভাড়া নেব না। এখনই যেহেতু নিচ্ছি না, খারাপ হলে তো নেওয়ার প্রশ্নই আসে না। আমি আমার নীতিতেই থাকব।






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল