শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ৮ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » চাল-অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা বরকত গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » চাল-অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা বরকত গ্রেপ্তার
৬৭৬ বার পঠিত
সোমবার, ৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাল-অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা বরকত গ্রেপ্তার

 ---

ফরিদপুর প্রতিনিধি-

আগ্নেয়াস্ত্র, মাদক, টাকা ও বিপুল পরিমাণ সরকারি চালসহ গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই। এছাড়া তাদের সঙ্গে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাকিরা হলেন, বরকতের সহযোগী ইয়াসমিন সুলতানা বন্যা মণ্ডল, এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, ফরিদপুর পৌরসভার বর্ধিত ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খান নামে এক ব্যক্তি।

বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও বরকত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল (৪৪) ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের প্রত্যাশা পত্রিকার সম্পাদক।

সোমবার দুপুরে জেলার পুলিশ সুপার আলিমুজ্জামান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গত ১৬ মে ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি সুবলচন্দ্র সাহার বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের বদরপুর মোড় থেকে প্রথমে বরকত, রুবেল ও রেজাউল করিম বিপুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তত্যের ভিত্তিতে অন্য ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে পাঁচটি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, দুটি শর্টগান, ১৮০টি কার্তুজ, তিন হাজার ডলার, ৯৮ হাজার রুপি ও ২৯ হাজার টাকা। এছাড়া বরকতের রেস্ট হাউসে ছয় বোতল বিদেশি মদ, খাদ্য অধিদপ্তরের ১২০০ বস্তায় ৬০ হাজার কেজি চাল এবং রুবেলের ড্রয়ারে ৬৫টি ইয়াবা পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে এবং সরকারি চাল আত্মসাতের অপরাধে নিয়মিত মামলা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জমি দখলসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা