বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
প্রথম পাতা » » নতুন রাজনৈতিক দল গঠনে ভিপি নুর
নতুন রাজনৈতিক দল গঠনে ভিপি নুর
![]()
তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান তিনি।
নুরুল হক নুর বলেন, আমি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।
তিনি বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরী করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, পজেটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য, আমি তাদের সাথে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।
তিনি আরও বলেন, রাজনীতি করতে প্রযােজন ত্যাগ এবং ইচ্ছা। বিশাল অর্থের প্রযােজন নেই এখানে। ইচ্ছা থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস