কমলনগরে নিখোঁজের পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্বার
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে অহনা আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলার চর ফলকন ইউনিয়নের আইয়ুব নগর এলাকায় রাস্তার পাশ্ববর্তী ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অহনা আক্তার চর ফলকন এলাকার আবদুল হামিদের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত রবিবার বিকেল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সকালে রাস্তার পাশে ছোট একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে তারা মরদেহটি উদ্ধার করে।
কমলনগর থানার পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
খোলাডাক/ডেস্ক






উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল