শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
রবিবার, ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
৮৫৩ বার পঠিত
রবিবার, ৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লুটের মামলায় লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে গ্রেপ্তার করেন পুলিশ।

রবিবার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং তার ভাই জোবায়েরকেও গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জমি বিরোধের জেরে পারিবারিকভাবে চাচা-চাচীকে মারধর করে টাকা, পাসপোর্ট, মোবাইল লুটের ঘটনায় সদর থানায় শিমু আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

মাহবুব ইমতিয়াজ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। একই মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল আলম ও লক্ষ্মীপুর পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক ছগিরসহ আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ইমতিয়াজদের সঙ্গে তার চাচা জামাল উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারা লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এর জের ধরে ২০১৯ সালের ৪ অক্টোবর ইমতিয়াজ ও তার পরিবারের লোকজন জামাল ও তার স্ত্রী শিমু আক্তারকে পিটিয়ে মাথায় জখম করে। এ ঘটনায় জামালের মা সাদিয়া বেগম বাদী হয়ে ইমতিয়াজসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাদীকে জোরপূর্বক আদালতে নিয়ে ঘটনার আপোষ হয়েছে বলে জামিন নেয় আসামিরা। ওইসময় মামলার প্রত্যাহারের জন্য চাপ দিলেও মামলা প্রত্যাহার হয়নি। পরবর্তীতে ২৬ অক্টোবর ফের ইমতিয়াজ ও মামলার আসামিরা জামালের বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে জামাল ও স্ত্রী-ছেলেকে মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা টাকা, পাসপোর্ট, ভিসা ও মোবাইল ফোন সেট লুটে করে।

নতুন অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ১৬ মার্চ স্বেচ্ছাবেকলীগ নেতা মাহবুব ইমতিয়াজসহ ১০ জনের নাম উল্লেখ ও অচেনা ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ভূক্তভোগী শিমু আক্তার মামলার বাদী।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মামলার এজাহার সূত্রে, মারধর ও লুটের মামলার আসামি ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা