সোমবার, ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » সারাদেশ » চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালন
চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালন
![]()
চাঁদপুর প্রতিনিধি : “গাছ লাগিয়ে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রধানমন্ত্রীর আহ্বান তিনটি করে গাছ লাগান। এ স্লোগানে পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি।
বঙ্গবন্ধু শেখ রহমানের জন্মশতবার্ষিকীতে জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরে চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসুচির উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন জামান বলেন, এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়।আসুন আমরা প্রত্যেকে তিনটি করে গাছ লাগাই (ফলজ, বনজ ও ঔষধি) সেই শপথ গ্রহণ করি।
মাননীয় প্রধানমন্ত্রী আহবানে দেশের প্রত্যেক নাগরিক যেনো অন্তত তিনটি করে গাছ লাগায়। আর চাঁদপুর অনলাইন প্রেসক্লাব সেই কাজটিই করছে। এতে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন রক্ষাপাবে, তেমনি পশুপাখির আশ্রয়স্থল ও সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করবে।
চাঁদপুর অনলাইন প্রেসক্লাব, জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরে যে গাছ গুলো রোপন করেছে, এ গাছ গুলো আমরাও তত্ত্বাবধান করব। অনলাইন প্রেসক্লাবের এমন মহতী উদ্যোগের জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীন চন্দ্র বনিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসীন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডাঃ আশিক খান, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জামশেদ, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ, কামাল হোসেন, গাজী সাইফুল, লিটন হায়দার চৌধুরী, আব্দুস সামাদ চৌধুরী, মুছা তপাদারসহ প্রমুখ।
আশিক খাঁন / খোলাডাক/ ডেস্ক





উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল