শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ফিচার » সুখে থাকতে হলে সিঙ্গেল থাকুন, বলছে সমীক্ষা
প্রথম পাতা » ফিচার » সুখে থাকতে হলে সিঙ্গেল থাকুন, বলছে সমীক্ষা
৬২৮ বার পঠিত
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুখে থাকতে হলে সিঙ্গেল থাকুন, বলছে সমীক্ষা

---

 

 

ফিচার ডেস্ক

সোশ্যাল সাইট নিয়ন্ত্রিত আজকের জীবনে নিজেকে ছাড়া সবাইকেই জোড়ায় জোড়ায় চোখে পড়ে। বসন্তের বিকেলে একা হাঁটতে হাঁটতে পাশে হাঁটা প্রেমিক যুগলকে দেখে বুকটা হু হু করে ওঠে অনেক সময়ই। কিন্তু যুগের হাওয়া মেনেই বাড়ছে ক্যারিয়ারের চাপ- কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্পর্কের প্রতি অঙ্গীকার খানিকটা হলেও পরস্পরবিরোধী হয়ে দাঁড়াচ্ছে। দু’দিকের তাল সামলাতে না পেরে যারা হিমশিম খেয়ে মনোকষ্টে ভুগছেন, বিজ্ঞানীরা তাদের জন্য এনেছেন স্বস্তির খবর।

 

একজন সঙ্গী থাকলে ভালো নিশ্চয়ই লাগে, কিন্তু বেশ কয়েকটি সমীক্ষা জানাচ্ছে, একা বেঁচে থাকাও নেহাত মন্দ নয়।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ববিদ এরিক ক্লিনেনবার্থের গবেষণা জানাচ্ছে, যারা একা থাকেন, তারা সঙ্গীর সঙ্গে যারা থাকেন তাদের তুলনায় সামাজিকভাবে অনেক বেশি সক্রিয়। যেসব শহরে সিঙ্গেল লোকজনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেসব শহরে একটা ক্রমবর্ধমান সামাজিক সংস্কৃতি রয়েছে।

সমাজবিজ্ঞানী নাতালিয়া সার্কিসিয়ান এবং নাওমি গার্স্টেলের গবেষণা অনুসারে, সিঙ্গেল মানুষ অনেক বেশি সামাজিক হন এবং মেলামেশা করেন। তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক এতটাই দৃঢ় হয় যে বিপদে আপদে তারা একে অপরকে সাহায্যও করে থাকেন।

সিঙ্গেল মানুষেরা শারীরিকভাবে অনেক বেশি ফিট হন। ১৮-৬৪ বছর বয়সি ১৩,০০০ জনকে নিয়ে করা সমীক্ষায় দেখা যাচ্ছে, যারা জীবনে কখনও বিয়ে করেননি, তারা ব্যায়াম এবং শরীরচর্চার দিকে অনেক বেশি মনোযোগ দেন।

পাশাপাশি এটাও জানা যাচ্ছে, যে একা থাকা মানুষজন অনেক বেশি আত্মস্থ হন সঙ্গীর সঙ্গে থাকা মানুষের তুলনায়। তারা ব্যক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত এবং তাদের চিন্তাভাবনা অনেক বেশি গুছনো হয়। ১৯৯৮ সালের পরিবার এবং সংসার নিরীক্ষণ বা সার্ভে অফ ফ্যামিলি অ্যান্ড হাউজহোল্ডস জানিয়েছিল, সিঙ্গেল মানুষেরা ব্যক্তিগত বিকাশের দিক থেকে অনেক বেশি এগিয়ে। আজকের পৃথিবীর জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা