বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » » আগাম জামিন পেয়েছে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
আগাম জামিন পেয়েছে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
![]()
দুর্নীতি দমন কমিশনের মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগে দুদক গত ৩০ জুলাই এই মামলা করে, যে অভিযোগ বরাবরই তিনি অস্বীকার করে আসছেন।
তৌফিক ইমরোজ খালিদীর আবেদন মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার আট সপ্তাহের আগাম জামিনের আদেশ দেয়।
জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক বলেন, এটা ‘সাজানো’ মামলা; এজাহারে যেসব অভিযোগ করা হয়েছে, তার ‘এক বর্ণও সত্য নয়’। মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য (এটা) করা হয়েছে।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ব্যারিস্টার মাহবুব শফিক। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে আদালতে আরও ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, প্রকাশ বিশ্বাস, দেবাশীষ দেব, নোমান হোসাইন তালুকদার, মোহাম্মদ এহসান হাবিব।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস