বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রশাসন » কুমিল্লায় নিবারক ভ্যাট আদায়ে প্রথম হয়েছে লক্ষ্মীপুরের কর্মকর্তা রোমেল
কুমিল্লায় নিবারক ভ্যাট আদায়ে প্রথম হয়েছে লক্ষ্মীপুরের কর্মকর্তা রোমেল
![]()
আমজাদ হোসেন আমু : কুমিল্লা কাস্টমস এক্সাইজ কমিশনারেট নির্ধারনী কার্যক্রম নিবারক ( চোরা চালানে আটক ও দমন) সর্বোচ্ছ ভূমিকা রাখেন লক্ষ্মীপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রোমেল তালুকদার হিমেল। তিনি রাজস্ব আদায়ে শ্রেষ্ট পুরুস্কার পান।
দেশের ১২ টি কমিশনারেটের মধ্যে কুমিল্লা কমিশনারের তাকে সম্মানা পুরস্কার প্রদান করা হয়। তাকে পুরস্কার তুলে দেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্তকর্তা মো. বেলাল হোসাইন চৌধুরী।
চট্টগ্রাম বিভাগের অধিক্ষেত্রাধীন কুমিল্লা জোনের অধিনে ৬ জেলার মধ্যে চোরা চালান দমন (নিবারক ) ভ্যাট আদায়ে প্রথম হয়েছে তিনি।
মো.রোমেল তালুকদার হিমেল জানান, করোনাকালীন সময়ে গত আগষ্ট মাসে কুমিল্লা জোনের মধ্যে নিবারক ভ্যাট আদায়ে ৭ টি মামলায় তিনি ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাজস্ব এবং ইটভাটার গাড়ি আটক করে ২৪ লক্ষ টাকা বকেয়া ভ্যাট আদায় করেন। যা কুমিল্লা জোনের মধ্যে কর্মকর্তার হিসেবে তিনি সবোর্চ্চ।
তিনি আরও জানান, বাংলাদেশ কাস্টমস হচ্ছে একটি গুরুত্বপূর্ন বিষয়। এটি রাষ্ট্রের বড় কোষাগার। যা রাষ্ট্রের উন্নয়নের গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে। ভ্যাট আদায়ে দেশের বড় ধরণের মূখ্য ভূমিকা রাখে জনগন। কিন্তু এই ভ্যাট ফাঁকি দিতে উৎপেতে থাকে এক ধরণের অসাধু ব্যক্তিবর্গ। যাদের কারণে রাষ্ট্র বড় ধরণের হুমকির মুখে পড়ে। ভ্যাট বা ইনকাম টেক্স হচ্ছে জনগন কতৃক রাষ্ট্রীয় সম্পদ। ভ্যাট ফাঁকি দিয়ে কোন জনগন রাষ্ট্রীয় কর থেকে দুরে থাকতে পারবে না।
বাংলাদেশ কাস্টমস যে ৫ টি বিষয়ের মধ্যে ভ্যাট আদায় করে, সেগুলোর মধ্যে চোরা চালান আটক ও দমন কার্যকর (নিবারক) হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সে নিবারক কার্যকর ভ্যাট নিয়ে আগষ্ট মাসে ভালো কাজ করেছি। সেজন্য প্রথম হওয়ায় কর্তৃপক্ষ আমাকে পুরস্কৃত করেছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা জোনের অধীনে রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাক্ষ্মবাড়ীয়া।
অন্যদিকে কুমিল্লা এক্সাইজ ৫ টি ক্যাটাগরিতে ভ্যাট আদায় করা হয়
১. চোরা চালান আটক ও দমন (নিবারক)
২. অনলাইন ভ্যাট রির্টান।
৩. ভ্যাট ফাঁকি উৎঘাটন।
৪. রাজস্ব প্রবৃদ্ধি।
৫.বকেয়া ভ্যাট আদায়।
ভি-বানী /লক্ষ্মীপুর





কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
ইউপি সদস্য হয়ে সেজে গেলেন চেয়ারম্যান..! দেন কাগজপত্রে সই সীল
বন্যায় ত্রান সহায়তায় মানবিকতার পরিচয় দিচ্ছে ইউএনও সুচিত্র
রামগতিতে ইয়াবাসহ শাহাজাহান মাঝি আটক
রামগতির অপহরণ স্কুল ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার
রামগতিতে নবাগত ওসি’র যোগদান
কমলনগরে ডাক্তারের বিরুদ্ধে মামলা “বাদির রহস্যজনক বক্তব্য”
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার তারেক বিন রশিদ
পুলিশের এসআই পদে নিয়োগ
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত