শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » রামগতিতে নিম্মমানের কাজ করায় টেকনিক্যাল স্কুলের নির্মানাধীন ছাদ ভেঙ্গে পড়ে
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » রামগতিতে নিম্মমানের কাজ করায় টেকনিক্যাল স্কুলের নির্মানাধীন ছাদ ভেঙ্গে পড়ে
৬৯২ বার পঠিত
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতিতে নিম্মমানের কাজ করায় টেকনিক্যাল স্কুলের নির্মানাধীন ছাদ ভেঙ্গে পড়ে

 ---

লক্ষ্মীপুর প্রতিনিধি : কাজে দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় লক্ষ্মীপুরের রামগতিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে।

এ সময় কর্মরত তিন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের নোয়াখালী ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নির্মাণ শ্রমিক মান্নান (২৩), রাকিব হোসেন (২৫) সহ তিনজন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর বাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

সূত্র জানায়, কারিগরী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘টিকেআইবি জেবি ৮৭’ নামীয় ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৮ সালের আগষ্টে লক্ষ্মীপুরের রামগতিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শুরু করে।

---

প্রত্যক্ষদশীরা জানান, সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করে শ্রমিকরা। শুরু থেকেই নির্মাণ কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ছিলো। বিষয়টি স্থানীয় প্রকৌশলীকে অবহিত করলেও তা কর্ণপাত না করায় দুপুরের হঠাৎ ছাদটি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত তিন শ্রমিক গুরুতর আহত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, থানা পুলিশ ও শিক্ষা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্টানের দায়িত্বরতরা পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এছাড়া ছাদ ঢালাইয়ে ব্যবহৃত সেন্টারিং কাজে ক্রটি ছিলো। ফলে ঢালাই চলাকালীন সময়ে ছাদ ধসে পড়ে।

তারা আরো জানান, শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তরের খামখেয়ালী এবং তদারকির অভাবে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিন সেখানে দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সেখানে কর্মরত অনেক শ্রমিক।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন জানান, নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই জন আহত হয়। তবে কেউ নিহত হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার ঠিকাদারী প্রতিষ্ঠান এবং দায়িত্বরতদের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা