শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | বিবিধ » খনি দুর্নীতি মামলায় পেছাল খালেদার বিষয়ে অভিযোগ শুনানি
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | বিবিধ » খনি দুর্নীতি মামলায় পেছাল খালেদার বিষয়ে অভিযোগ শুনানি
৯১৭ বার পঠিত
সোমবার, ৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খনি দুর্নীতি মামলায় পেছাল খালেদার বিষয়ে অভিযোগ শুনানি

---বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‍্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে আদালতে নেওয়া হয়নি। এ কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়।

ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে দুই নম্বর ভবনে স্থাপিত বিশেষ আদালতে আজ মামলাটি শুনানির জন্য উপস্থাপন করার পর ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান পরবর্তী শুনানির তারিখ আগামী ১২ নভেম্বর ধার্য করেন।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছর ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ আসামির অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলায় খালেদা জিয়া ছাড়া অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, তার ও টেলিফোনমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক জ্বালানিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং খনির কাজ পাওয়া কম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মো. মুজাহিদ, এম কে আনোয়ার  ও এম শামসুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হয়। তবে  নিজামী ও মুজাহিদকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয় ও অন্য চারজন মারা গেছেন। এখন খালেদাসহ দশজনের বিরুদ্ধে বিচারকাজ চলছে।

দুটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা এখন কারাগারে। কারাগারে থাকা অবস্থায়ই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা