শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
শনিবার, ৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » » ‘ধর্ষিত সমাজে’ নারীরা কোথায় যাবে?
প্রথম পাতা » » ‘ধর্ষিত সমাজে’ নারীরা কোথায় যাবে?
৭৮৩ বার পঠিত
শনিবার, ৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ধর্ষিত সমাজে’ নারীরা কোথায় যাবে?

 ---

হৃদয় আলম-

করোনাভাইরাসের পাশাপাশি নারী নির্যাতন ও ধর্ষণও যেন বাংলাদেশে মহামারি হয়ে দেখা দিয়েছে। এমন কোনো দিন নেই যেদিন সংবাদপত্রে ৪-৫টি ধর্ষণের ঘটনার খবর প্রকাশিত হচ্ছে না। দেশে গত এক সপ্তাহে সংঘটিত বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ও ঘটনার ধরন জনমনে ব্যাপক শঙ্কার সৃষ্টি করেছে। ধর্ষকের নিপীড়নের হাত থেকে বাদ যায়নি প্রতিবন্ধী কিশোরী, এমনকি ছয় বছরের শিশুও। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের কাছ থেকে ভিক্টিমকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় শঙ্কা জানিয়ে মানবাধিকারকর্মী ও অ্যাক্টিভিস্টরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার প্রক্রিয়া নারীবান্ধব করতে না পারার কারণেই ধর্ষকরা নিজেদের অপ্রতিরোধ্য ভাবছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকই প্রশ্ন ওঠে নারীরা আসলেই সমাজে নিরাপদ কীনা। বা এই ‘ধর্ষিত সমাজে’ নারীরা কোথায় যাবে।

ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের শাস্তি অনেক দেশে মৃত্যুদণ্ড হলেও আমাদের দেশে এই ঘৃণ্য অপরাধটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, নেই আইন কার্যকর করার কোনো বিশেষ ব্যবস্থা। ক্ষমতার দাপট, বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার প্রক্রিয়া নারীবান্ধব করতে না পারাসহ সামাজিক-রাজনৈতিক উদাসীনতার সুযোগে ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে।

বাংলাদেশ মহিলা পরিষদের এক হিসাবে দেখা গেছে, কেবল গত আগস্ট মাসেই ধর্ষণের শিকার হয়েছেন ২৪৯ জন নারী ও শিশু। এরমধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩২ জন।

অপরদিকে সেপ্টেম্বরের বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের তৈরি করেছে-

১৬ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্বামীর জন্য রক্ত জোগাড় করতে এসে ধর্ষিত হয়েছেন এক নারী।

১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করেছে তার ‘প্রাইভেট শিক্ষক’ মাজহারুল ইসলাম রায়হান।

২২ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণ করেছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। মেয়ের মা বাদী হয়ে নিজের স্বামীর নামে মেয়েকে ধর্ষণের মামলা করেছেন।

২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে ডাকাতি করতে ঘরে ঢুকে এক প্রতিবন্ধী তরুণীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক তরুণীকে (২০) দুইদিন ধরে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ভাশুরের হাতে ধর্ষিত হন এক নারী। তার স্বামী ও শাশুড়ি তাকে এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেছেন।

২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এর সাথে জড়িত ছাত্রলীগের নেতা-কমীরা।

২৬ সেপ্টেম্বর কাজ দেওয়ার নামে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ করা হয় কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায়।

১০-২৪ সেপ্টেম্বরের মধ্যে বান্দরবানের লামায় এক পাহাড়ি নারীকে দলবেঁধে ধর্ষণ, অষ্টম শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, তাইদং খওয়া পাড়ায় পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

২০ থেকে ২৬ সেপ্টেম্বর রাজধানীর ভাটারা থানা এলাকায় চার কিশোরীকে আটকে রেখে ধর্ষণে অভিযোগ পাওয়া গেছে এক কিশোরের বিরুদ্ধে। টিকটক ও লাইকির জন্য ভিডিও বানানোর কথা বলে ১৬ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কিশোরী বাসায় ডেকে আনে হৃদয় নামের ওই অভিযুক্ত। এরপর তাদের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আটকে রেখে দফায় দফায় ধর্ষণ করা হয়।

ধর্ষণের ঘটনায় এখনই ধর্ষকদের যথাযথ বিচার না হলে ভবিষ্যতে এটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াবে বলে মত মানবাধিকার সংগঠনগুলোর। তারা বলছেন বেশিরভাগ ঘটনার সাথেই প্রভাবশালী বা ক্ষমতাসীল দলের নেতাকর্মীরা যুক্ত থাকেন বলে অভিযুক্তরা সহজেই পার পেয়ে যান। আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক হাজার ৪১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ২০১৮ সালে এই সংখ্যা ছিলো ৭৩২ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ যা ভয়াবহ বলে উল্লেখ করেছে সংস্থাটি। ২০১৭ সালে ধর্ষণের শিকার হন ৮১৮ জন নারী। ২০১৯ সালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭৬ জনকে। আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১০ জন নারী।



এ পাতার আরও খবর

গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য  ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয় শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা