রাত পোহালে মাছের অবরোধ
আমজাদ হোসেন আমু-

লক্ষ্মীপুর প্রতিনিধি : রাত পোহালেই নদীতে মাছ ধরার অবরোধ। চলতি মৌসুমে ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে নদীতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। আগামী ১৪ অক্টোবর থেকে ০৪ নম্বেবর টানা ২২ দিন চলবে নদীতে সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা জারি করেন মৎস ও প্রানিসম্পদ মন্ত্রনালয়।
লক্ষ্মীপুরের কমলনগরের মাছে হাট-বাজারে ইলিশে দৃশ্য দেখে চোখ জুড়ে গেল। নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে নদীতে সর্বশেষ মাছ শিকারে যায় জেলেরা। ঝাঁকে ঝাঁকে বড় বড় ইলিশের ভরপুর জেলেদের জাল। এ যেন এক অর্পূব দৃশ্য। ইলিশে ইলিশে ভরে গেছে হাট-বাজার ও মাছ ঘাট। মাছের চাহিদাতে ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভীড়। এ যেন এক রমরমা ইলিশের হাট।
মঙলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মাছ ঘাট ও হাট বাজার ঘুরে ইলিশের রমরমা বাজার ও ক্রেতাদের উপছে পড়া ভীড় দেখা গেছে। পুরো মাছের বাজারে ইলিশের ছড়াছড়ি। মাছের রাজা ইলিশ এমনটাই দেখা গেছে। সবাই আনন্দের সাথে ইলিশ মাছ কিনছে আর জেলেরা আনন্দে বিক্রি করছে। দামে ও মাছের সমারোহ পরিলক্ষিত হয়েছে সময় উপযোগি।

প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে সরকার ১৪ অক্টোবর থেকে ০৪ নম্বেবর টানা ২২ দিন নদীতে সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেন। দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।

তবে এই সময়ে জেলেদের অর্থ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কেউ যেনো মাছ ধরতে না পারে সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।






রামগতিতে তিন’শ মিটার বাঁধে রক্ষা পেল ত্রিশ হাজার বসতি, স্লুইসগেট
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
প্রকাশ্যে পাউবির জায়গা দখল, সংবাদ করতে মানা
মেঘনার ভাঙন রোধে কাজে স্বচ্ছতা কতটুকু..!
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত
সোনার ফসলের সম্পদ হবে জেগে উঠা চর কাঁকড়া
লক্ষ্মীপুরে দখলের কবলে দাপুটে জারিরদোনা খাল অস্তিত্ব হারাচ্ছে
বিশ্বের ১০০ জলবায়ু যোদ্ধার তালিকায় রফিকুল মন্টু
মেঘনার ভাঙন রোধে ঠিকাদারদের হ য ব র ল কান্ড