শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » » পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী
পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে কমলনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চর মার্টিন ইউনিয়নের মতিরহাট এলাকার আবদুল খালেকের ছেলে দিদার তালুকদার ও একই এলাকার আবদুল মজিদের ছেলে মো. আইয়ুব আলী।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, বুধবার সকালে নদী থেকে পানি আনতে গেলে দিদার ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় আইয়ুব আলী তাকে সহযোগীতা করে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কিশোরীর ভাই ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। দিদার ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস