শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বুধবার, ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » নোয়াখালীতে মাত্র ৩০ দিনে ১৯ ধর্ষন ও নারী সহিংসতা ৪১
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » নোয়াখালীতে মাত্র ৩০ দিনে ১৯ ধর্ষন ও নারী সহিংসতা ৪১
৯৪৪ বার পঠিত
বুধবার, ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালীতে মাত্র ৩০ দিনে ১৯ ধর্ষন ও নারী সহিংসতা ৪১

---

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মাত্র ৩০ দিনে ১৯ টি ধর্ষণ ও ৪১ নারী সহিংসতার ঘটনা ঘটেছে। চলতি বছরের অক্টোবর মাসে এমন ন্যাক্কারজনক ঘটনার প্রমান পাওয়া গেছে। এর মধ্যে১৯টি ধর্ষণ, ৭ টা ধর্ষণচেষ্টা, ৫টি হত্যা , ০১ টা অপহরণ, ০১ টাটা আত্মহত্যা , শারীরিক নির্যাতন ২টি, বিবস্ত্র করে নির্যাতন ১টি, শ্লীলতাহানির চেষ্টা ২টি, যৌন হযরানি ১টি, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে হামলা ও হয়রানি ২টি রয়েছে। এগুলোর মধ্যে আলোচিত বেগমগঞ্জের বিবস্ত্রে নারী নির্যাতন উল্লেখ্য।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে রোববার (১ নভেম্বর) এমন তথ্য জানিয়েছে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক।

নেটটওয়ার্ক সূত্র জানায়, একই দিনে ২টি ধর্ষণের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয় গত ৮ অক্টোবর। সুবর্ণচরে ৬ বছরের শিশু ধর্ষণ, কবিরহাটে বিধবা নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ। ২১ অক্টোবর সেনবাগে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ ও ভিডিওধারণ, চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ। ২২ অক্টোবর বেগমগঞ্জে চাকরি ও বিয়ের প্রলোভনে অবসরপ্রাপ্ত সার্জেন্ট কর্তৃক ধর্ষণ, কোম্পানিগঞ্জে বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ। ২৬ অক্টোবর বেগমগঞ্জে মাদরাসার ছাত্রকে ধর্ষণ ও হাতিয়ায় গৃহকর্মীকে ধর্ষণ, ২৯ অক্টোবর হাতিয়ায় দিনে দুপুরে বিধবাকে ধর্ষণ ও কবিরহাটে মাদরাসার শিশু (৯) শিক্ষার্থীকে ধর্ষণ।

এছাড়া সেনবাগ, হাতিয়া, চাটখিল ও সদরে ধর্ষণের চেষ্টা হয়েছে ৭টি। ১২ অক্টোবর সেনবাগে গৃহবধূ, ১৩ অক্টোবর হাতিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, ১৬ অক্টোবর সদরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়। ২৮ অক্টোবর হাতিয়ায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণচেষ্টা। ৩০ অক্টোবর এক দিনেই ধর্ষণচেষ্টা করা হয় ৩টি। সেনবাগে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও রিকশা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, হাতিয়ায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, চাটখিলে মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা করা হয়।

৫টি হত্যার ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ২টি হত্যাকাণ্ড। একটি সুবর্ণচরে ছেলে কর্তৃক মাকে ৫ টুকরা করে হত্যা অন্যটি সদরে সৎ মাকে আগুনে পুড়িয়ে হত্যা। এছাড়াও সদরে বিয়ে করতে চাওয়ায় প্রেমিকার গলা কেটে হত্যা, হাতিয়ায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে হত্যা, হাতিয়ায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়।

অপহরণের ১টি ঘটনা ছিল সুবর্ণচরে, মাদরাসা ছাত্রী অপহরণের ২৩ দিন পর উদ্ধার। আত্মহত্যার ১টি ঘটনা ছিল হাতিয়ায়, স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা।

শারীরিক নির্যাতন ২টি ছিল সুবর্ণচর ও সদর উপজেলায়। গত ৫ অক্টেবর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনের ঘটনা প্রকাশ পেলে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। শ্লীলতাহানির চেষ্টা হয় ২টি। সোনাইমুড়িতে ঘরে ঢুকে স্কুলছাত্রী ও মাকে শ্লীলতাহানি করা হয়। হাতিয়ায় মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা ঘটে। এছাড়া বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাতে বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার মতো ঘটনা ঘটে। সোনাইমুড়িতে আওয়ামী লীগ নেতার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলা কর্মীকে হয়রানির অভিযোগ করা হয়।

নারী-শিশুর প্রতি সহিংসতার ৪১টি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, সহিংসতার ঘটনা ঘটেছে হাতিয়ায় ১০টি, সদরে ৬টি, সুবর্ণচর ও বেগমগঞ্জে ৫টি করে, সোনাইমুড়ি ও চাটখিলে ৪টি করে, সেনবাগে ৩টি এবং কোম্পানিগঞ্জ ও কবিরহাটে ২টি করে।

এছাড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্যানুযায়ী (সংশোধিত) চলতি বছরের (জানুয়ারি থেকে জুন পর্যন্ত) ৬ মাসে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ৪৩টি, যৌতুকের জন্য নির্যাতনের মামলা হয়েছে ২৭টি, যৌন নিপীড়নের ঘটনায় মামলা হয়েছে ২৫টি ও নারী-শিশু অপহরণের ঘটনায় মামলা হয়েছে ২২টি। মোট ১১৭টি নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটে।

নোয়াখালীতে গত এক মাসে ১৯টি ধর্ষণসহ জেলায় ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ‘জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’ নোয়াখালীর আহ্বায়ক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম, যুগ্ম-আহ্বায়ক এ বি এম আবদুল আলীমসহ নেটওয়ার্ক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসাথে নেটওয়ার্ক নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভী-বানী/ ডেস্ক



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা