শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » সিনেট থেকে পদত্যাগ করলেন কমলা হ্যারিস
প্রথম পাতা » আন্তর্জাতিক » সিনেট থেকে পদত্যাগ করলেন কমলা হ্যারিস
৭০৩ বার পঠিত
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিনেট থেকে পদত্যাগ করলেন কমলা হ্যারিস

---

অফিস ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিনেট থেকে স্থানীয় সময় সোমবার (১৮ জানুয়ারি) পদত্যাগ করেছেন। ২০ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে দুই দিন আগেই তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল।’

তিনি সানফ্রানসিসকো ক্রনিকেল পত্রিকায় এক উপ-সম্পাদকীয়তে লিখেছেন, ‘এখানেই বিদায় নয়। শপথ নেয়ার প্রস্তুতি নিতে আজ আমি সিনেট থেকে পদত্যাগ করছি।’

হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্রেটিক সিনেটর চাক সুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। এর ফলে দীর্ঘ ছয় বছর আবারও ডেমোক্রেটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ আসবে।

কমলা আরও লিখেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সিনেট থেকে পদত্যাগ করছি। কিন্তু এটা শেষ নয়, এটা শুরু।’

সিনেটে হ্যারিসের স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৬ সালে হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হন। বুধবার কমলা হ্যারিসকে শপথ পাঠ করাবেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়র।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা