শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
রবিবার, ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » বিনোদন » মেয়ের বয়সী ফাতিমার প্রেমে পড়ে সংসার ভাঙলেন আমির?
প্রথম পাতা » বিনোদন » মেয়ের বয়সী ফাতিমার প্রেমে পড়ে সংসার ভাঙলেন আমির?
৮৪৫ বার পঠিত
রবিবার, ৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়ের বয়সী ফাতিমার প্রেমে পড়ে সংসার ভাঙলেন আমির?

বিনোদন ডেস্ক-

---

১৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও দম্পতি। শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে এমন ঘোষণা দেন তাঁরা।

যৌথ বিবৃতিতে এ দম্পতি লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর যাত্রায় আমরা অনেক আনন্দ, উচ্ছ্বাস ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।

বলিউডের অন্যতম জনপ্রিয় এ জুটির বিচ্ছেদের ঘোষণার পর গুঞ্জন শুরু হয় ২৯ বছর বয়সী ফাতিমার সঙ্গে প্রেমের কারণেই আলাদা হচ্ছেন আমির-কিরণ।

ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, মেয়ের বয়সী ফাতিমার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আমির। এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন, আমির স্যারকে আমার ভালো লাগে। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। বরং তাঁকে আমি আমার মেন্টর মনে করি। তবে আমির খান কখনোই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ। তবে এর পরের ছবি ‘ঠগস অব হিন্দুস্থান’-এ মেয়ে থেকে হয়ে যান নায়িকা। ২০১৮ সালে এ ছবি মুক্তির পর থেকেই আমির খানের সঙ্গে ফাতিমার সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা