শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
শনিবার, ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » বিনোদন » মেয়েকে সবার সামনে আনলেন নাবিলা
প্রথম পাতা » বিনোদন » মেয়েকে সবার সামনে আনলেন নাবিলা
৭৫৮ বার পঠিত
শনিবার, ২৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়েকে সবার সামনে আনলেন নাবিলা

---

চলতি মাসে কন‌্যাসন্তানের মা হয়েছেন ‘আয়নাবাজি’ সিনেমা খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। মেয়ের নাম রেখেছেন মালহার মাসুমা হক। তার ডাকা নাম স্মিহা। কিন্তু এতদিন ভক্তদের কাছ থেকে আড়ালেই রেখেছিলেন মেয়েকে। এবার প্রিয় কন‌্যাকে সবার সঙ্গে পরিচয় করালেন।

ফেসবুকে নাবিলা দুটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে দেখা যায়, স্বামীর সঙ্গে নাবিলা আর তার কোলজুড়ে ফুটফুটে কন্যাশিশু। তার পরনে ঈদ পোশাক। ধূসর রঙের ফ্রকে ছোট ছোট ফুল আঁকা। মাথায় রয়েছে একটি ব্যান্ড। ছবি দুটি পোস্ট করার পর রিঅ‌্যাক্ট পড়েছে ২৪ হাজার।

শোবিজ অঙ্গনের অনেক তারকা ছোট্ট স্মিহাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তানভীন সুইটি লিখেছেন—‘ঈদ মোবারক।’ কানাডা প্রবাসী অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী লিখেছেন, ‘ওরে জানটা…লাভ ইউ বেবি।’ বন‌্যা মির্জা লিখেছেন, ‘ওরে কুটুস।’ আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘মাশাআল্লাহ।’

২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। গত ১ জুলাই, দুপুর ১২টার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এটি তাদের প্রথম সন্তান।

২০০৬ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আলোচিত হন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন নাবিলা।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা