বুধবার, ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » কমলনগরে খালেদা জিয়া’র জন্য দোয়া কামনা করেন যুবদল
কমলনগরে খালেদা জিয়া’র জন্য দোয়া কামনা করেন যুবদল
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবদল।
মঙলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাজির হাট বাজার দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন তালুকদার, সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরী, যুবদলের সাবেক যুগ্মআহবায়ক মাওলানা ইউছুফ পাটোয়ারী, আবু সায়েদ দোলন, কামরুল ইসলাম, হেলাল মেম্বার, সাহেদ হাওলাদার, শ্রমিকদলের সভাপতি মো.আজাদ উদ্দিন, ছাত্রদলের বেলায়েত হোসেন হাওলাদার, এড. আমজাদ হোসেন, আবদুস সাত্তার, সাজ্জাদুর রহমান সাজুসহ প্রমুখ।
এসময় সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, দেশনেত্রী বেগম জিয়ার জন্য দীর্ঘদিন অসুস্থ্য। তার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ্য রাখেন। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, কামনা করছি।
এবং লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এর সুস্বাস্থ্য কমনা করেন তিনি।
পরিশেষে উপজেলা যুবদলের সাবেক নেতা মাওলানা ইউছুফ পাটোয়ারী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম