দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে মানুষ- ছাত্রদল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে মানুষ। দ্রব্যমূল্যের এ অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে প্রতিবাদী ছাত্র সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সমাবেশে দেড় থেকে দুই হাজারের মতো ছাত্রদল ও বিএনপি কর্মী উপস্থিত আছেন।
রোববার (৬ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ চিত্র দেখা যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা আছে।
সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগাযোগ দিতে আসেন। কর্মীদের বসার জন্য রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল। ফলে রাজধানীর পল্টন মোড় থেকে কদম ফোয়ারা মোড়গামী রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ওই রাস্তার যানবাহনগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে চলাচল করছে।
অন্যদিকে কদম ফোয়ারা মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
সমাবেশে উপস্থিত আছেন— ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম