শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
শনিবার, ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » জীবন চিত্র » বিবাহিত নারীরা কেন নাকফুল পরে..?
প্রথম পাতা » জীবন চিত্র » বিবাহিত নারীরা কেন নাকফুল পরে..?
১৩৭৯ বার পঠিত
শনিবার, ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিবাহিত নারীরা কেন নাকফুল পরে..?

---

কানের দুল, চুড়ি, আংটি, গলার হার- এগুলোর মধ্যে নাকফুলও একটি অলঙ্কার। এই অলঙ্কারটি বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত নারীরা ব্যবহার করেন।
বেশিরভাগ সময় দেখা যায় যে, নাকের ছিদ্রটি বাম পাশে করা। নাকের ফুলের মধ্যেও ভিন্নতা থাকে, যেমন নাক ফুল, নথ বা নোলক, তিনটি নাকে পরা হলেও এগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। নাকফুল নাকের বাম পাশে, নাকের নিম্নভাগে মাঝ বরাবর ছিদ্রতে নোলক পরা হয় এবং যে কোনো এক পাশে নাকে ছিদ্র করে তাকে ঘিরে গোলাকার যে অলঙ্কার পরা হয় তাকে নথ বলে।

বেশ কয়েক হাজার বছর আগেই এই গয়নার আবিষ্কার হয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও শিখদের মধ্যেও এ গয়না পরার চল আছে। আবার অনেক জায়গায় নাকের দুই পাশেই ছিদ্র করার রেওয়াজ আছে।

এটি কেন বিবাহিত নারীদের জন্য আবশ্যক- এর একটি বিশেষ কারণ রয়েছে। বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় এ অলঙ্কার পরে থাকেন। অতীত সমাজে মনে করা হতো স্ত্রীর নিঃশ্বাস প্রশ্বাস বা দীর্ঘশ্বাস যাতে স্বামীর গায়ে না লাগে। এ গয়নাটি তার একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয়।

সময় পাল্টেছে, নাকফুল অনেকেই শুধু অলঙ্কার হিসেবে ব্যবহার করে থাকেন। এটি ফ্যাশনের অনুসঙ্গ। অবিবাহিত মেয়েরাও বিভিন্ন অনুষ্ঠানে নাকফুলে নাক সাজায়।

আমু/ডেস্ক



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা