লক্ষ্মীপুরে বিএনপি’র ৫৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৫৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করে জেলা আদালত। রবিবার(২৯জানুয়ারি) দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.মমিনুল হক আসামীদের জামিন মঞ্জুর করেন।
আইনজীবী হারুনুর রশিদ বলেন, নাশকতা ও আওয়ামী লীগের অফবস ভাঙচুর মামলায় বিএনপি,যুবদল, ছাত্রদল সহ অন্য সংগঠনের ৫৫ আসামীর জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা- হামলা ও ভাংচুর চালিয়েছে। এই মামলায় ৫৫ জন আদালতে আত্মসর্মণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
কমলনগর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী বলেন, মহামান্য আদালত বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের ৫৫ নেতা-কর্মীকে মিথ্যা,বানোয়াট মামলায় জামিন দিয়েছেন।
জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোন অফিসে হামলা বা ভাংচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অফিস ভাংচুর করে মিথ্যা গায়েবি মামলা দিয়েছেন। এসব মিথ্যা, বানোয়াট মামলা করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। শর্তহীন দুইটি মামলা প্রত্যাহার করার দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর হামলার ঘটনা ঘটে। ওই দুইটি অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগ ওইদিন রামগতি ও কমলনগর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুইটি মামলায় ৫৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাত প্রায় তিনশজনকে আসামি করা হয়।
ভী-বানী/ডেস্ক






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম