শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » » তরুণীকে ধর্ষণ, আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান বহিষ্কার
প্রথম পাতা » » তরুণীকে ধর্ষণ, আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান বহিষ্কার
৭০০ বার পঠিত
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণীকে ধর্ষণ, আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান বহিষ্কার

---ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম ফারুকের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় সম্প্রতি একটি ধর্ষণ মামলা হয়েছে। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে। এ নিয়ে আজ (রোববার) দুপুরে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ঢাকার ভাটারা থানায় এক তরুণী মামলা করেন।

 

এতে উল্লেখ করা হয়, তার বাসা রাজধানীর পল্লবী এলাকায়। সেখানে একটি বিউটি পার্লারে কাজ করেন। গ্রামের বাড়ি বরিশালে। গোলাম ফারুকের গ্রামের বাড়ি একই জেলার বানারীপাড়ার ডান্ডোয়াটে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। মাঝে-মধ্যে বানারীপাড়া থেকে এসে ওই ফ্ল্যাটে ওঠেন ফারুক।

পুলিশ জানিয়েছে, গত মাসের শুরুতে মেয়েটির মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল আসে। অপরিচিত নম্বর হওয়ায় তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তারপরও একই নম্বর থেকে কল করা হতো তাকে। এরপর তাদের মধ্যে শুরু হয় যোগাযোগ, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে গড়ায়।

 

মামলায় ওই তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রলোভনে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাটে নিয়ে গোলাম ফারুক তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে নানা কৌশলে এড়িয়ে যান তিনি।

এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, গোলাম ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে (মামলা নম্বর ৪৬)। মামলাটি তদন্ত করছেন ভাটারা থানার এসআই রিয়াদ আহমেদ। মামলার তদন্ত চলছে। তদন্তে বিষয়টি স্পষ্ট হবে।



এ পাতার আরও খবর

গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য  ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয় শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা