শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জীবন চিত্র » নীরবে শরীরে বাসা বাঁধে যে ৫ ক্যান্সার
প্রথম পাতা » জীবন চিত্র » নীরবে শরীরে বাসা বাঁধে যে ৫ ক্যান্সার
৮৬৯ বার পঠিত
সোমবার, ৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নীরবে শরীরে বাসা বাঁধে যে ৫ ক্যান্সার

---বিশ্বব্যাপী ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর হার বেড়েই চলেছে। ক্যান্সার অনেক ধরনের হয়ে থাকে। কিছু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে একদমই ধরা পড়ে না। আবার কিছু ক্যান্সার নীরবে শরীরে বাসা বাঁধে। তাই এ থেকে রক্ষা পেতে সচেতনতা দরকার।

আসুন এমন পাঁচ ধরনের ক্যান্সার সম্পর্কে জেনে নেয়া যাক-

কিডনির ক্যান্সার- এই ক্যান্সারের উপসর্গগুলো দেখেও অনেকে বুঝতে পারেন না। কোমরে ব্যাথা, সারাদিন ক্লান্তি বোধ করা, প্রস্রাবে রক্ত যাওয়া এই সব প্রাথমিক লক্ষণ। সাধারণ টেস্টে এই ক্যান্সার ধরা পড়ে না। তাই গুরুত্বের সঙ্গে টেস্টগুলো করাতে হবে।

ওভারিয়ান ক্যান্সার- পেটের গভীরে থাকার কারণে এই ক্যান্সার ধরা পড়ে না সহজে। মাত্র ২০ শতাংশ ধরা পড়ে। চতুর্থ স্টেজে যাওয়ার পরে এই ক্যান্সার ধরা পড়ে। তাই নারীদের বিশেষ ভাবে নিজের যত্ন নিতে হবে। প্রয়োজনে আগেই এর প্রতিশেধক টিকা নিতে পারেন। এতে ঝুঁকি অনেকটা কমে যাবে।

প্যানক্রিয়াটিক ক্যান্সার- এই ক্যান্সার সহজে ধরা পড়ে না, কারণ এতে রোগী কোনো ব্যথা অনুভব করেন না। ভিতরেই বাসা বাঁধতে থাকে এই ক্যান্সার। তবে এরও কিছু লক্ষণ দেখা যায়, সেগুলো দেখলে আর দেরি করবেন না।

যকৃতে ক্যানসার- এই ক্যান্সারের কোনো উপসর্গ নেই। বিশেষ করে টিউমারটি যদি আকারে ছোট হয়। একেবারে শেষ পর্যায়ে গিয়ে এই ক্যান্সার ধরা পড়ে।

ব্রেন ক্যান্সার- মস্তিষ্কের ক্যান্সারও ধরা পড়তে অনেকটা দেরি হয়ে যায়। তাই কারো ব্যক্তিত্বে পরিবর্তন, কথা জড়িয়ে যাওয়া, হাত-পা কাঁপা এই উপসর্গগুলো দেখলে দেরি না করে অবশ্যই এমআরআই বা সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় বাকি টেস্ট করানো উচিত এবং তা চিকিৎসকের পরামর্শ অনুসারে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা