শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » হাইকোর্টের নির্দেশনা অমান্য- কমলনগরে ইউপি সদস্যসহ সাতজন কারাগারে
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » হাইকোর্টের নির্দেশনা অমান্য- কমলনগরে ইউপি সদস্যসহ সাতজন কারাগারে
১০১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাইকোর্টের নির্দেশনা অমান্য- কমলনগরে ইউপি সদস্যসহ সাতজন কারাগারে

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করার দায়ে ওমর ফারুক মুন্সি নামে এক ইউপি সদস্যসহ সাত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক আজিজ এ রায় দেন। এর আগে চাঁদাবাজি, ছিনতাই, মারধরসহ একাধিক অভিযোগে ১মে সোমবার জেলার কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার বেলাল হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার ওই সাত আসামীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন-উপজেলার চর মার্টিন ইউপি সদস্য ওমর ফারুক মুন্সি, বাবুল মুন্সি, জিসান, তারেক, আনোয়ার, রাজু ও সোহরাব।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, বিভিন্ন সময় বাদি তাহমিনা ও তার পরিবারের কাছে চাঁদা দাবি করেন আসামিরা। তার বসতঘর নির্মাণে বাঁধা দিয়ে একজন জনপ্রতিনিধি হয়েও বাদি ও তার পরিবারের লোকজনের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসামিরা। এসময় স্থানীয় বাজারে বাদির পরিবারের সদস্যরা গেলে ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে তাদের উপর হামলা চালায় আসামিরাসহ কয়েকজন দুবৃর্ত্ত। এঘটনায় কমলনগর থানায় বাদি মামলা দায়ের করলে ০১মে সোমবার উচ্চ আদালত থেকে জামিন নেন আসামিরা। এসময় উচ্চ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশনা থাকলেও তথ্য গোপন রেখে ১১জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নেন অভিযুক্তরা। পরে বিষয়টি আদালতের নজরে আসলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক আজিজ এ রায় দিয়ে আসামীদের কারাগারে প্রেরণ করেন।

মামলার বাদি তাহমিনা আক্তার জানান, আসামিরা জামিনে বের হয়ে তাকে ও তার পরিবারের অপরাপর সদস্যসহ মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষীদের হত্যা, মারধরের হুমকি দেন। তিনি আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াছিন আরাফাত বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য ও তথ্য গোপন রাখার দায়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা