শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Bhorer Bani
বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম
৩৫৬ বার পঠিত
বুধবার, ২০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

মো. শরীফুল ইসলাম- কমলনগর প্রতিনিধি;

---

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল উপজেলার করইতোলা বাজারে এ র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত র‌্যালী বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে সড়কের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে স্বপন বলেন, আপনারা বিগত সতের বছর ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছেন সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। জুলাই আন্দোলনের মূল পটভূমি হচ্ছে মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা। মানুষ ভোট দিবে ভোটের অধিকার ফিরে পাবে কিন্তু আজ একটা পক্ষ অপপ্রচার চালাচ্ছে শুধু বিএনপি নাকি ভোট চায়। জনগণ যদি ভোট দেয় বিএনপি ক্ষমতায় আসবে, ভোট না দিলে ক্ষমতায় আসবে না। সারাদেশের মত কমলনগরের মানুষও ভোট চায়, ভোটের মাধ্যমে তারা দেশের সরকার নির্বাচন করবে এবং তখনই দেশের সকল প্রকার সংস্কার ও উন্নয়ন হবে।

উক্ত র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজাদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা