শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে ‘টাকার বিনিময়ে’ আ.লীগের কমিটি
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে ‘টাকার বিনিময়ে’ আ.লীগের কমিটি
৯৬০ বার পঠিত
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ‘টাকার বিনিময়ে’ আ.লীগের কমিটি

---লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ‘টাকার বিনিময়ে’ আওয়ামী লীগের কমিটি দেয়ার অভিযোগ উঠেছে।

 

তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

এ ঘটনায় পদবঞ্চিতরা রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে। এসময় মাদক কারবারি ও জামায়াতের অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

 

এসময় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ৩ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, প্রার্থী নুরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী গোলাম মাওলাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম বলেন, কমিটি পাইয়ে দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আমার কাছে ৫০ হাজার টাকা চেয়েছিল। টাকা না দিতে পারায় তারা আমাকে পদবঞ্চিত করেছে।

 

অভিযোগের বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম বলেন, টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পদবঞ্চিত হওয়ায় তারা আমার বিরুদ্ধে এসব ঘটনা রটিয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন বলেন, উপজেলা নির্বাচনে যারা নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে কাজ করেছে। তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। পদবঞ্চিত হওয়ায় তারা মিথ্যা অভিযোগ তুলেছে।

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
উল্লেখ্য, শনিবার (২ নভেম্বর) রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

খোলাডাক/ এইচএস



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা