শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » ১২ই নভেম্বর হোক উপকূল দিবস- নাগরিক সমাজ
প্রথম পাতা » » ১২ই নভেম্বর হোক উপকূল দিবস- নাগরিক সমাজ
৬৫৬ বার পঠিত
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২ই নভেম্বর হোক উপকূল দিবস- নাগরিক সমাজ

 ---

খোলাডেক্স :

ঝড়-ঝঞ্ঝায় বিক্ষুব্ধ এক জনপদের নাম বাংলাদেশের উপকূল। জলোচ্ছ্বাস, নদী-ভাঙন, প্রতিনিয়ত তাড়িয়ে ফেরে এখানকার মানুষ গুলোকে। ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ বয়ে যায়। সে দিনের ঘটনায় ১০ লাখের মতো মানুষ মারা গেলেও ঝড়ের ৩দিন পর পাকিস্তান সরকার বিশ্বের দরবারে ঘূর্ণিঝড়টিকে তুচ্ছ প্রমাণের জন্য ৫ লাখ মৃত বলে প্রচার করেছিল।

১৯৭০ সালের নিহতদের স্মরণে এ বছর উপকূলের ১৬ জেলার ৫৫ স্থানে তৃতীয়বারের মত পালিত হচ্ছে ‘উপকূল দিবস’।

“১২ই নভেম্বর হোক উপকূল দিবস” শিরোনামে উপকূল দিবসের প্রস্তাব তুলে প্রথমবার গণমাধ্যমে লেখালেখি শুরু করেন “উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। তারই ধারাবাহিকতায় প্রথমবার ২০১৭ সালে দেশের ৩২ উপজেলার ৩৪টি স্থানে পালিত হয়েছিল উপকূল দিবস। এরপর থেকে প্রতি বছর ১২ নভেম্বর এ দিবস পালিত হয়ে আসছে। এ বছর দেশের নাগরিক সমাজের বিখ্যাত বহু ব্যক্তিও এ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে দিবসটি পালনের সুপারিশ করেছেন তারা।

জানা যায়, ২০১৭ সালে প্রথম উপকূল দিবস পালনের খবর নজর কাড়ে বিবিসি ও ভয়েস অব অ্যামেরিকার মতো আর্ন্তজাতিক গণমাধ্যমসহ দেশীয় গণমাধ্যমের। ১৯৭০ সালের ১২ নভেম্বর স্মরণে “উপকূল বাংলাদেশ” নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডাকে ও স্থানীয় নানা সহযোগি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ দিবস পালিত হয়ে আসছে।

এ বছর দেশের বহু বিখ্যাত ব্যক্তিও এ দিবসের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে দিবসের পক্ষে সমর্থন দিয়েছেন। এ বছর (২০১৯) ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ’কোষ্টাল জর্নালিজম নেটওয়ার্ক’ এর উদ্দ্যোগে এবং ’চেঞ্জ ইনিশিয়েটিভ’ এর সার্বিক সহযোগীতায় ”১২ নভেম্বরকে ’উপকূল দিবস’ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে” একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

গুসি আর্ন্তজাতিক শান্তি পুরস্কার বিজয়ী এ এইচ এম নোমানের সভাপতিত্ত্বে এতে অতিথি আলোচক ছিলেন, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য শাহাজাদা সাজু, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. আইনুন নিশাত, সংবিধান বিশ্লেষক ইকতেদার আহমেদ, জল পরিবেশ ইনষ্টিটিউটের চেয়ারম্যান ম. ইনামুল হক, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর আব্দুল লতিফ মাসুম,উন্নয়ন বিশ্লেষক গওহার নঈম ওয়ারাসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপকূলের জন্য আবার দিবস কেন ?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, উপকূলের জন্যও একটা দিবস প্রয়োজন আছে।

উপকূলবাসীর দিকে বছরে অন্তত একটি দিনে বিশেষভাবে নজর ফেলার জন্য, উপকূলের সংকট-সম্ভাবনার কথা বছরে অন্তত একটিবার সবাই মিলে বলার জন্যে একটি বিশেষ দিন দরকার। যেদিন সবাই মিলে একযোগে উপকূলের কথা বলবে। সেজন্য বাংলাদেশের উপকূলবাসীর জন্য সবচেয়ে শোকের দিন হিসাবে পরিচিত ১২ নভেম্বর হতে পারে ‘উপকূল দিবস’।

শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এই দিনটি ‘ওয়ার্ল্ড কোষ্ট ডে’ হওয়া উচিত।

সেদিন সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা ছিল ভোলার তজুমদ্দিন উপজেলা। ওই সময়ে সেখানকার ১ লাখ ৬৭ হাজার মানুষের মধ্যে ৭৭ হাজার মানুষ প্রাণ হারান। একটি এলাকার প্রায় ৪৬ শতাংশ প্রাণ হারানোর ঘটনা ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ওই ঘূর্ণিঝড়ে তৎকালীন বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়। দ্বীপচরসহ বহু এলাকার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। উপকূল অঞ্চলের বহু এলাকা বিরাণ জনপদে পরিণত হয়।

২০১৭ সালের ১৮ মে জাতিসংঘ ওই দিনে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়টিকে পৃথিবীর ইতিহাসে স্মরণকালের সবচেয়ে প্রাণঘাতী ঝড় হিসেবে ঘোষণা করেছে। তাই উপকূল সুরক্ষার তাগিদে ওই দিনটিকেই “উপকূল দিবস” হিসেবে পালনের জন্য দাবি উঠেছে সমগ্র উপকূলে।

উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর আহবানে সাড়া দিয়ে ২০১৭ সালে “উপকূল বাংলাদেশ” নামের বেসরকারি প্রতিষ্ঠানটির মাধ্যমে স্থানীয় নানা সহযোগি প্র্রতিষ্ঠানের সহযোগিতায় একযোগে উপকূল জুড়ে প্রতি বছর উপকূল দিবস পালিত হয়ে আসছে।

দিনটিকে “উপকূল দিবস” হিসেবে পালন করা হলে ‘৭০-এর ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ করা হবে। একযোগে সবার কণ্ঠে প্রতিধ্বনিত হবে প্রান্তজনের কথা। ওই দিন একসঙ্গে আলোচনায় উঠে আসবে উপকূলের সমস্যা আর সম্ভাবনার গল্প। তাই উপকূলের সুরক্ষা ও উন্নয়নের জন্য ১২ নভেম্বর চাই উপকূল দিবস।

লেখক : সানা উল্লাহ সানু, সাংবাদিক ও সম্পাদক



এ পাতার আরও খবর

গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য  ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয় শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা