শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » সেলিম প্রধানের থাবা সওজের জমিতেও
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » সেলিম প্রধানের থাবা সওজের জমিতেও
৭৫৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেলিম প্রধানের থাবা সওজের জমিতেও

---

অনলাইন ক্যাসিনো ব্যবসার হোতা সেলিম প্রধান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ১০ শতাংশ জমি দখল রাখায় পাঁচ বছর ধরে আটকে আছে রূপগঞ্জের ভুলতা উড়ালসেতুর মুখের সড়ক প্রশস্তকরণের কাজ। এর ফলে উড়ালসেতুর অপর প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কটি এক লেনে পরিণত হয়েছে এবং নিত্য যানজটের কারণ হয়ে উঠেছে।

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সভায় আলোচনা ও অনেক দেনদরবার করেও ওই জমি উদ্ধার করতে পারেনি সওজ।
অবৈধ দখলের কারণে পাঁচ বছর ধরে আটকে আছে ভুলতা উড়ালসেতুর মুখের সড়ক প্রশস্তকরণের কাজ।

সওজ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস নামে সেলিম প্রধানের প্রতিষ্ঠান রয়েছে। ভুলতা থেকে শুরু হয়ে উড়ালসড়কটি গিয়ে নেমেছে সাওঘাটে। সেখানে সড়কের জায়গা দখল করে সেলিম প্রধানের প্রতিষ্ঠান ১২০ ফুট লম্বা সীমানাদেয়াল তৈরি করেছে। ফলে নকশা অনুযায়ী উড়ালসেতুর ওই অংশে আর দুই লেন সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, সড়ক বিভাগ জমি দখলমুক্ত করতে আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালী বলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জায়গাটির দখল টিকিয়ে রাখার কৌশল হিসেবে সীমানাদেয়ালের ভেতর কবরস্থান ও নামাজঘর নির্মাণ করেছেন সেলিম প্রধান। বিভিন্ন সময় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে সওজের কর্মকর্তাদের হুমকি-ধমকি দিয়েছেন সেলিম প্রধান।

সওজের নারায়ণগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম গতকাল এ প্রতিবেদককে বলেন, সওজের ১০ শতাংশ জমি সেলিম প্রধানের প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে রেখেছে, যার কারণে ভুলতা উড়ালসেতুর মুখের সড়ক প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে। দীর্ঘদিন পর এলাকার সাংসদ এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে ওই জমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে অনলাইন ক্যাসিনো ডন সেলিম প্রধানকে নামিয়ে আনে র‌্যাব। তাঁকে আটকের পর তাঁর অফিস ও বাসায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা, ১২টি পাসপোর্ট, ১৩টি ব্যাংকের ৩২টি চেক, ৪৮ বোতল বিদেশি মদ, একটি বড় সার্ভার, চারটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা