শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Bhorer Bani
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » বিনোদন » শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা
৭৫১ বার পঠিত
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

---

বিনোদন প্রতিবেদক

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমান আদালত।
নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় তাকে এ জরিমানা করে আদালত।

সোমবার (১৮ নভেম্বর) রাজউকের এ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য, সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ভারতীয় একাধিক তারকার ভিড়ে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান।

ওই দিন বাংলাদেশ সময় রাত ১০টায় ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন শাকিব খান। এরপর একে একে নিজের বেশকিছু জনপ্রিয় গানে মঞ্চ মাতান। এসময় গ্যালারি জুড়ে শাকিবকে নিয়ে উচ্ছ্বাসও দেখা যায় জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

তবে ঝামেলাটা বাধে, পারফর্মেন্স শেষ করে নিজের অনুভূতি জানাতে গিয়ে। এ সময় শাকিব ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে ইংরেজির সঙ্গে ভাঙা ভাঙা হিন্দি ভাষায়ও কথা বলেছেন দেশের এই শীর্ষ নায়ক।

যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এক পক্ষ শাকিব খানের সমালোচনা করে বলছেন, শাকিব খান প্রায় নিজেকে ও নিজের সিনেমার মানকে আন্তর্জাতিক মানের বলে দাবি করেন। অথচ দেশের বাইরের এমন আয়োজনে অংশ নিয়ে যেভাবে কথা বলেছেন তাতে বাংলাদেশকে লজ্জায় ফেলে দিয়েছেন তিনি। প্রস্তুতি না থাকলে তিনি ভাঙা ইংরেজি বা হিন্দি না বলে বাংলাতেই মত প্রকাশ করতে পারতেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ভক্তরা এমন সমালোচনার উত্তর দিচ্ছেন নানা যুক্তির্তকে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা