শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » মিথিলার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন সৃজিত
প্রথম পাতা » বিনোদন » মিথিলার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন সৃজিত
৭৯৭ বার পঠিত
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিথিলার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন সৃজিত

---

বিনোদন ডেস্ক

ভারতের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি ও ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন। বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বিয়ে উপলক্ষে এখন প্রস্তুতি নিচ্ছে দুই পরিবারই। সে কারণে চলছে কেনাকাটা। বহুদিন ধরেই নির্মাতা সৃজিতের সঙ্গে মিথিলার প্রেমের কথা শোনা যাচ্ছিল। বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করেছেন।

এদিকে মিথিলার সঙ্গে বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় সৃজিত মুখার্জি বলেছেন, ‘এটা কোনো নিউজের বিষয় না। আপনার কি মনে হয়, কারও ব্যক্তিগত জীবন থাকতে নেই? আমার কাজ নিয়ে লিখুন। সেটা নিয়ে লিখতে না পারলে নিউজ না করাই ভালো।’

বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিয়ে করছি কি করছি না, সেটা সময়ই বলে দেবে। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করছি না। বিষয়টি নিয়ে আমি বিরক্ত।’

গুলশান আড়ংয়ে বিয়ের শপিং প্রসঙ্গ টানলে সৃজিত মুখে কুলুপ আঁটেন। শুধু একটি কথাই বলেছেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে গত মাসে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, সৃজিত-মিথিলার প্রেমের সম্পর্কটা দারুণ চলছে। ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে সৃজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিথিলা।

এ বিষয়ে মিথিলার ভাষ্য ছিল এমন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়।’

এদিকে বিয়ের বিষয়ে জানতে মিথিলার ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা