গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ১২ যাত্রীর
অনলাইন ডেস্ক
ভারতের রাজস্থান রাজ্যের নাগাউর জেলায় শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং আরও ১০ যাত্রী আহত হয়েছেন। সড়কে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে একটি মিনিবাস উল্টে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে।
সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার ভোরে যাত্রীবোঝাই মিনিবাসটি হরিয়ানা রাজ্যের হিসার থেকে মহারাষ্ট্রের লাটুর এলাকার দিকে যাত্রা করেছিলো। গাড়িটি রাজস্থানের নাগাউর জেলায় এসে পৌঁছালে একটি ষাঁড় হঠাৎ করে ব্যস্ত সড়কের মাঝখানে চলে আসে। গরুটিকে বাঁচাতে গাড়ির চালক তখন আচমকা ব্রেক কষেন। এসময় তিনি গাড়ির ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারায় সেটি উল্টে যায়। এতে ছয় নারীসহ ১২ জন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ যাত্রী। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন, ভগবান, সুমিত্রা, পাল্লিরাম, ময়ুরি, রামপ্রসাদ, গোভিন্দ, শিবপ্রসাদ, সিদ্ধি, সালু ভাই ও সুপ্রিয়া।






আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী