শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

Bhorer Bani
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » কোটি টাকায় খোলামেলা দৃশ্যে রাজি কাজল
প্রথম পাতা » বিনোদন » কোটি টাকায় খোলামেলা দৃশ্যে রাজি কাজল
৬৫১ বার পঠিত
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটি টাকায় খোলামেলা দৃশ্যে রাজি কাজল

--- বিনোদন ডেস্ক

একসঙ্গে অনেক ছবিতেই জুটি হিসেবে দেখা গিয়েছে দক্ষিণী ছবির জনপ্রিয় দুই তারকাশিল্পী আল্লু অর্জুন ও কাজল আগারওয়ালকে। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি।
তবে এবার আর একসঙ্গে নয়। আল্লু অর্জুন অভিনীত ‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবিতে আইটেম গানে এই নায়িকাকে চাইছেন ছবির নায়ক আল্লু। আইটেম গানটিতে পরিচালক চেয়েছিলেন কম খরচে কাউকে নেওয়ার জন্য। কিন্তু আইটেম গানে পারফর্ম করার জন্য ১ কোটি রুপি চেয়েছেন এবং কিছু শর্তও দিয়েছেন। আল্লু অর্জুন জোর দিয়ে কাজলকে নিতে বলছেন। তাই কাজলের শর্তে সম্মতি দিয়েছেন। এমনটাই প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পরিচালক আইটেম গানের জন্য সঞ্চালক আনুসূয়া ভরদ্বাজ বা রাশমিকে নিতে চেয়েছিলেন। কিন্তু এদিকে ‘জনতা গ্যারেজ’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করার পর এখন আইটেম গানের প্রতি খুব একটা আগ্রহ নেই কাজলের। তবে ১ কোটি রুপি পারিশ্রমিক দিলে কাজল কাজটি করবেন। আর এতেও সম্মতি দিয়েছেন আল্লু অর্জুন।

আল্লু অর্জুনের বাবার প্রযোজনা প্রতিষ্ঠান গীতা আর্টসের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস।

তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন—জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। ২০২০ সালের ১৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা